ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

নিবন্ধনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধে চলছিল ব্যবসা, ছয় ফামের্সির জরিমানা

ফেনী শহরের মেডিসিন মার্কেটে নিবন্ধনহীন ওষুধ বিক্রির জন্য মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ছয়টি ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরীন কান্তা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে কয়েকটি ওষুধের দোকানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার পাশাপাশি অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয়- এমন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ মিলেছে। এ সময় নিবন্ধনহীন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মেসার্স নিউ মা মনি মেডিসিন শপ, মেসার্স টু স্টার মেডিসিন শপ, মেসার্স মুন স্টার ফার্মেসি, লোকনাথ ফার্মেসি, মেসার্স লোকনাথ মেডিসিন শপ ও মমতা মেডিসিন কর্নারকে জরিমানা করা হয়। ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ছয়টি মামলায় প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর ফেনী কার্যালয়ের কর্মকর্তা ও আনসার-ভিডিপির সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার পাশাপাশি অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয় এমন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রবণতা দেখা গেছে। কয়েকটি ওষুধের দোকানকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নিবন্ধনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধে চলছিল ব্যবসা, ছয় ফামের্সির জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x