ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির গুরুত্বারোপ

পরশুরামে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহবুবউল করিম। পরিদর্শনকালে তিনি দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী জেলা প্রশাসক পরশুরাম মডেল থানা, পরশুরাম পৌরসভা, চিথলিয়া ইউনিয়ন ভূমি অফিস, চিথলিয়া ইউনিয়ন পরিষদ, পরশুরাম উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নূর, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম, পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবদুল আলিম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আইয়ুবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম, দাপ্তরিক পরিবেশ ও জনসেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দপ্তর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া জানান, ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় জনবলসংকট রয়েছে। তবে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এবং নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগবালাই থেকে সুরক্ষিত থাকা সম্ভব। এ জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পরশুরামে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x