ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়া

কাজে লাগছে না তিন লাখ টাকার কালভার্ট

কাজে লাগছে না তিন লাখ টাকার কালভার্ট

ছাগলনাইয়ায় তিন লাখ টাকা ব্যয়ে খালের ওপর কালভার্ট নির্মাণ করেছে জেলা পরিষদ। ২০২৪-২০২৫ অর্থবছরে নেওয়া এ প্রকল্পের কাজ শেষ হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তবে কালভার্টের দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেটি ব্যবহার করতে পারছেন না স্থানীয় কৃষকরা। খাল পার হয়ে কৃষিজমিতে যাতায়াত ও ফসল আনা-নেওয়ার জন্য তাদের এখনো ভরসা জমির আইল। কালভার্টে ওঠার বিকল্প পথও নেই। জেলা পরিষদ বলছে, প্রকল্পে শুধু কালভার্ট নির্মাণের বরাদ্দ ছিল, সংযোগ সড়ক তৈরির নয়। ফলে লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্টটি কৃষকদের কতটা কাজে আসছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সরেজমিনে দেখা যায়, ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক গ্রামের খালের ওপর ফেনী জেলা পরিষদের বাস্তবায়নে কালভার্টটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে কালভার্টটির প্রাক্কলিত ব্যয় তিন লাখ টাকা। মেসার্স আয়ান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণকাজ করেছে।

স্থানীয় কৃষক জাফর হোসেন বলেন, আঁধারমানিক খালের ওপর কাঠের সাঁকো তৈরি করে আমরা দীর্ঘদিন ধরে কৃষিজমিতে যাতায়াত করেছি। পরে খালের ওপর কালভার্ট নির্মাণ করা হলেও সেটিতে ওঠার কোনো সড়ক নেই। ফলে কৃষিজমিতে যাতায়াতের সমস্যার সমাধান হয়নি। সংযোগ সড়ক না থাকায় ফসল বাড়িতে নিয়ে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। খালের দুই পাশে চলাচলের সড়ক নির্মাণ করলে এখানকার বহু কৃষক উপকৃত হবে।

স্থানীয় আবদুল মোতালেব বলেন, খালের ওপর নির্মিত কালভার্টটির প্রায় ১০ ফুট নিচে জমির একটি সরু আইল রয়েছে। সড়ক না থাকায় কালভার্টে উঠতে হলে মই ব্যবহার করতে হবে। এ অবস্থায় কালভার্টটি কৃষকদের কোনো কাজে আসছে না।

অন্যদিকে জেলা পরিষদ বলছে, কালভার্টটি নির্মাণের উদ্দেশ্য ছিল খাল পার হয়ে কৃষিজমিতে যাতায়াতের ব্যবস্থা করা, গাড়ি চলাচলের রাস্তা তৈরি করা নয়। এ প্রকল্পে সংযোগ সড়ক নির্মাণের বরাদ্দও ছিল না।

এ ব্যাপারে ফেনী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. ইউনুছ দৈনিক ফেনীকে বলেন, প্রকল্পটি মূলত খাল পার হয়ে জমিতে যাওয়ার জন্য নেওয়া হয়েছিল। এটি গাড়ি চলাচলের রাস্তা নয়। সেই কারণে এখানে সড়ক তৈরির বিষয় ছিল না। তিন লাখ টাকা বরাদ্দের এ প্রকল্পে সড়ক নির্মাণের সুযোগও নেই। ঠিকাদার নিজের পকেটের টাকা দিয়ে মাটি ভরাট করবেন না।

তিনি আরও জানান, জেলা পরিষদ সাধারণত ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন করে। তারা কোনো রাস্তা তৈরি করে না। এ কালভার্টের ক্ষেত্রেও রাস্তা বা সংযোগ সড়ক নির্মাণের সুযোগ নেই। স্থানীয়রা চাইলে সরকারের অন্য কোনো দপ্তর থেকে এ জন্য আলাদা বরাদ্দের চেষ্টা করতে পারেন।

সহকারী প্রকৌশলী বলেন, কালভার্টটির কাজ আগেই শেষ হয়েছে। তবে সরেজমিনে কাজের অসম্পূর্ণতা সম্পর্কে জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কাজে লাগছে না তিন লাখ টাকার কালভার্ট

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
কাজে লাগছে না তিন লাখ টাকার কালভার্ট
0:00 0:00
1.0x