ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

গিল্লবাড়িয়া সপ্রাবিতে চোরের হানা এক বছরের ব্যবধানে ৪ বার চুরি

দুর্গাপূজার বন্ধের সুযোগে ফেনী সদরের কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে এ নিয়ে বিদ্যালয়টিতে চারবার চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৬ অক্টোবর) চুরির ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা সুলতানা জানান, বিদ্যালয়টিতে এ নিয়ে চারবার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ে নৈশপ্রহরী থাকার পরও বারবার চুরির ঘটনা ঘটছে। তিনি আরও জানান, গত রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বিদ্যালয়ের অফিসকক্ষের উপরে টিন ও জিপসিং বোর্ড কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র ১টি ডেল ল্যাপটপ, ১টি মনিটর, ১টি রাউটার, ৫টি সিলিং ফ্যান, ১টি চার্জার ফ্যান, ৩টি সিসি ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভিআর মেশিন, বৈদ্যুতিক বোর্ড ও তার, পানির মোটর, ১টি ক্যালকুলেটর, ১টি কেতলি, ক্রোকারিজ সামগ্রী, ২টি ছুরি, ১টি স্টাপলার মেশিন, ৪টি এলইডি বাল্ব ও নগদ দুই হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি করা মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।

শাহানা সুলতানা জানান, সোমবার সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী চুরির বিষয়টি আমাকে জানায়। এরপর বিদ্যালয় গিয়ে চুরির ঘটনা দেখতে পেয়ে বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে জানাই। পরে তাদের পরামর্শে এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে চলতি বছরের ২৬ মে বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ওইসময় বিদ্যালয়ের ৩টি ভবনের ১০০গজ বৈদ্যুতিক তার ও টিউবওয়েল চুরি হয়। গত বছরের ৩ ডিসেম্বর বিদ্যালয় থেকে চুরি করে মালামাল নিয়ে পালানোর সময় রাস্তা থেকে আন্তঃজেলা চোরচক্রের সদস্য আরিফ উদ্দিন বাহার প্রকাশ সাহেদকে (৩৫) পুলিশ। এসময় তার কাছ থেকে বিদ্যালয় থেকে চুরি করার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। একই বছরের ১৪ এপ্রিল দুইবার ও ২০২৪ সালের ১১ আগস্ট বিদ্যালয়টিতে চুরি হয়েছে। প্রতিটি ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার বা চুরি করা মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) খালেদা পারভীন বলেন, একই স্কুলে বারবার চুরির ঘটনায় আমরা বিস্মিত। খবর পেয়ে উপজেলা সহকারি শিক্ষা অফিসার শহিদুল ইসলাম হাজারীকে বিদ্যালয় পরিদর্শনে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের নৈশপ্রহরীকে শোকজ করা হবে। সদর উপজেলায় বিদ্যালয়গুলোতে চুরির ঘটনার তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এছাড়া সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা জানান, বিদ্যালয়ে চুরির বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয়েছে। ইউপি প্রশাসকদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। চুরি রোধে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়ে পাহারা দেওয়ার জন্য শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, আমি এ বিষয়ে খবর নিচ্ছি এবং ফেনী মডেল থানার ওসিকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলব। পুলিশ সুপার বলেন, বহিরাগতরাই এ ধরনের চুরির সাথে জড়িত। পুলিশ অনেক চোরকে গ্রেপ্তার করেছে। তারা কয়েকদিন পর জামিনে বের হয়ে আবার চুরিতে জড়িয়ে পড়ে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

গিল্লবাড়িয়া সপ্রাবিতে চোরের হানা এক বছরের ব্যবধানে ৪ বার চুরি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x