ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী থেকে কক্সবাজার যেতে কত টাকা লাগবে, জানাল রেলওয়ে

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতিতে এ পথে সরাসরি ট্রেনে যাতায়াতের সুযোগ পাচ্ছেন স্থানীয় যাত্রীরা। ফেনী থেকে ট্রেনে কক্সবাজার যেতে কত টাকা ভাড়া গুনতে হবে? এসি কিংবা নন-এসি—কোন আসনে ভ্রমণে কত খরচ, তা নিয়ে যাত্রীদের আগ্রহ রয়েছে। কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতি চালুর সঙ্গে সামনে এসেছে ভাড়ার হিসাবও। 

রেলওয়ের তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেসে শোভন চেয়ার (নন-এসি), স্নিগ্ধা (এসি), এসি সিট ও এসি বার্থ শ্রেণির আসন রয়েছে। এসি সিটে বসে এবং এসি বার্থে শুয়ে ভ্রমণের সুযোগ রয়েছে। রোববার সাপ্তাহিক বন্ধ ছাড়া সপ্তাহে ছয় দিন ট্রেনটি চলাচল করবে। ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় এবং কক্সবাজার থেকে সকাল ৯টায় ট্রেনটি ছেড়ে যাবে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের দপ্তর সূত্রে জানা গেছে, ফেনী থেকে কক্সবাজারের রেলপথের দূরত্ব ৩০৩ কিলোমিটার। এ পথে শোভন চেয়ার শ্রেণিতে ভাড়া ৩৫৫ টাকা, স্নিগ্ধায় ৬৮৫ টাকা এবং এসি বার্থে ১ হাজার ২৭৫ টাকা।

এ ছাড়া ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৫৮৩ কিলোমিটার। এ পথে শোভন চেয়ার শ্রেণিতে ভাড়া ৬৮৫ টাকা, স্নিগ্ধায় ১ হাজার ৩১১ টাকা এবং এসি বার্থে ২ হাজার ৪০৮ টাকা।

নরসিংদী থেকে কক্সবাজারের দূরত্ব ৫১৮ কিলোমিটার। এ পথে শোভন চেয়ার, স্নিগ্ধা ও এসি বার্থের ভাড়া যথাক্রমে ৬১০, ১ হাজার ১৬৮ ও ২ হাজার ১৪৩ টাকা। ভৈরববাজার থেকে দূরত্ব ৪৮০ কিলোমিটার। এ পথে তিন শ্রেণির ভাড়া যথাক্রমে ৫৬৫, ১ হাজার ৮১ ও ১ হাজার ৯৮৮ টাকা।

আশুগঞ্জ থেকে কক্সবাজারের দূরত্ব ৪৫৪ কিলোমিটার। এ পথে শোভন চেয়ার, স্নিগ্ধা ও এসি বার্থের ভাড়া যথাক্রমে ৫৩৫, ১ হাজার ২৪ ও ১ হাজার ৮৮৫ টাকা। ব্রাহ্মণবাড়িয়া থেকে দূরত্ব ৪৩৯ কিলোমিটার। এ পথে ভাড়া যথাক্রমে ৫১৫, ৯৮৯ ও ১ হাজার ৮২৭ টাকা।

আখাউড়া থেকে কক্সবাজারের দূরত্ব ৪১৯ কিলোমিটার। এ পথে তিন শ্রেণির ভাড়া যথাক্রমে ৪৯৫, ৯৪৩ ও ১ হাজার ৭৪৭ টাকা। কসবা থেকে দূরত্ব ৪০৩ কিলোমিটার। এ পথে ভাড়া যথাক্রমে ৪৭৫, ৯০৯ ও ১ হাজার ৬৭৮ টাকা।

কুমিল্লা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৭১ কিলোমিটার। এ পথে শোভন চেয়ার, স্নিগ্ধা ও এসি বার্থের ভাড়া যথাক্রমে ৪৩৫, ৮৩৪ ও ১ হাজার ৫৫১ টাকা। লাকসাম থেকে দূরত্ব ৩৪৯ কিলোমিটার। এ পথে ভাড়া যথাক্রমে ৪১০, ৭৮২ ও ১ হাজার ৪৫৩ টাকা।

নাঙ্গলকোট থেকে কক্সবাজারের দূরত্ব ৩৩৪ কিলোমিটার। এ পথে শোভন চেয়ার শ্রেণিতে ভাড়া ৩৯৫ টাকা, স্নিগ্ধায় ৭৫৪ টাকা এবং এসি বার্থে ১ হাজার ৪০২ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব ২০২ কিলোমিটার। এ পথে শোভন চেয়ার শ্রেণিতে ভাড়া ২৪০ টাকা, স্নিগ্ধায় ৪৫৫ টাকা এবং এসি বার্থে ৮৬৭ টাকা।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফেনী থেকে কক্সবাজার যেতে কত টাকা লাগবে, জানাল রেলওয়ে

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x