ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

আজ রাতে কক্সবাজারগামী ট্রেনে ফেনী আসছেন প্রতিমন্ত্রী, স্টেশনে ব্যাপক প্রস্তুতি

ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে আজ (সোমবার) রাতে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে মহানগর এক্সপ্রেস। ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী ট্রেনটির নতুন এ যাত্রাবিরতি ঘিরে ফেনীর যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে। প্রথম দিনের যাত্রায় ট্রেনটিতে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ফেনী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেসে ফেনী স্টেশন থেকে যাত্রার জন্য মোট ৬২টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ১৫টি এবং কক্সবাজারগামী যাত্রীদের জন্য ৪৭টি আসন। কক্সবাজারগামী আসনের মধ্যে ১৫টি এসি (স্নিগ্ধা), ৩০টি নন-এসি (শোভন চেয়ার) ও দুটি কেবিনের আসন রয়েছে।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব সুমন দাস স্বাক্ষরিত এক সফরসূচিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসে ফেনীর উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রাত ১টায় প্রতিমন্ত্রীর ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে উপস্থিত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম উপস্থিত থাকার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রীদের সঙ্গে মতবিনিময় শেষে রাত আড়াইটায় ফেনী সার্কিট হাউস অথবা ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে রাত্রিযাপন করবেন প্রতিমন্ত্রী। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

এদিকে কক্সবাজারগামী ট্রেনের নতুন এ যাত্রাবিরতি চালুর মাঝেও টিকিট পাওয়া নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। অনলাইনে টিকিট ছাড়ার অল্প সময়ের মধ্যেই আর পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছেন যাত্রীরা। এতে নতুন ট্রেন চালুর খবরে আশাবাদী হলেও টিকিট না পেয়ে হতাশ হয়েছেন অনেকে।

আদনান আরাফাত নামে এক যাত্রী বলেন, ফেনী থেকে সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হওয়া আমাদের জন্য আনন্দের। এতে খরচ কিছুটা সাশ্রয় হবে। তবে আসনসংখ্যা সীমিত হওয়ায় সহজে টিকিট পাওয়া যাবে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।

এর আগে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের ফেনীতে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় যাত্রীরা। মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের ফলে ফেনী থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। তবে আসনসংখ্যা সীমিত হওয়ায় যাত্রীদের চাহিদা কতটা পূরণ হবে, তা নিয়েও সংশয় রয়েছে।

রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহানগর এক্সপ্রেসকে ঢাকা-কক্সবাজার রুটে চালানোর সিদ্ধান্তের কথা রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টকে জানায়।

ট্রেনের সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে। দুই পথে যাত্রায় সময় লাগবে প্রায় সাড়ে ৯ ঘণ্টা। পথে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে ট্রেনটি। নতুন সূচিতে ট্রেনটির আগের নির্ধারিত সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে যাত্রাবিরতি রাখা হয়নি।

১৬টি কোচের মহানগর এক্সপ্রেসে সর্বোচ্চ ৭৩৬টি আসন রয়েছে। রোববার ছাড়া সপ্তাহের প্রতিদিন ট্রেনটি চলাচল করবে। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে প্রবাল ও সৈকত এক্সপ্রেস চলাচল করে। ঢাকা থেকে চলা বাকি দুই ট্রেন চট্টগ্রাম ছাড়া মধ্যবর্তী কোনো স্টেশনে যাত্রাবিরতি দেয় না।

এ ব্যাপারে ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হারুন দৈনিক ফেনীকে বলেন, মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতির বিষয়টি নির্ধারিত সূচি অনুযায়ী কার্যকর হবে। এ ট্রেনে ফেনী থেকে কক্সবাজারগামী যাত্রীদের জন্য ৪৭টি আসন বরাদ্দ রয়েছে। প্রথম দিনে রেলপথ প্রতিমন্ত্রী ঢাকা থেকে এই ট্রেনে ফেনী সফর করবেন। এ নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুর পক্ষ থেকেও প্রতিমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি রয়েছে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আজ রাতে কক্সবাজারগামী ট্রেনে ফেনী আসছেন প্রতিমন্ত্রী, স্টেশনে ব্যাপক প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x