ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় অটোরিকশাচালক হত্যায় মামলা, এখনো অধরা জড়িতরা

ছাগলনাইয়ায় অটোরিকশাচালক আবদুল হক (৪৫) হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের এলাকার বাসিন্দারা। আগামী এক সপ্তাহের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বাংলা বাজার এলাকায় আবদুল হককে কুপিয়ে তার অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবদুল হক উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের ওসমান হাওলাদারের ছেলে। ধারদেনা ও কিস্তিতে প্রায় দেড় লাখ টাকা দিয়ে অটোরিকশাটি কিনেছিলেন তিনি। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ চলত ওই অটোরিকশা চালিয়ে। তার মৃত্যুতে পরিবারটি উপার্জনের অবলম্বন হারিয়েছে।
মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন বলেন, নিহত আবদুল হক এলাকার নিরীহ ও সৎ মানুষ ছিলেন। তাকে যারা হত্যা করেছে, তাদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, একজন নিরীহ মানুষ হত্যার ঘটনায় জড়িতদের প্রশাসন শনাক্ত করতে না পারলে এমন প্রশাসন দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, আবদুল হকের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে এ ঘটনায় হত্যা মামলা করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ওসি আরও বলেন, এ ঘটনায় সন্দেহভাজন আরও কয়েকজন পুলিশের তালিকায় রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ছাগলনাইয়ায় অটোরিকশাচালক হত্যায় মামলা, এখনো অধরা জড়িতরা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x