ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ‘অনিরাপদ’ মহাসড়ক

দশ মাসে মহাসড়কে ৬৯ প্রাণহানি, ‘মামলায়’ সীমাবদ্ধ পুলিশি কার্যক্রম

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়কে দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে। দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশকে যানবাহনের অতিরিক্ত গতি শনাক্তের জন্য স্পিড গান এবং চালকদের মাদকাসক্তি শনাক্তে ডোপ টেস্টের সরঞ্জাম থাকলেও বর্তমানে তা ব্যবহার করা হচ্ছে না বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। দুর্ঘটনায় নিহতদের স্বজনদের দাবি, দুর্ঘটনা প্রতিরোধে কেবল মামলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে পুলিশি কার্যক্রম।

হাইওয়ে পুলিশের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১০ মাসে মহাসড়কের ফেনী অংশে ৮৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও ৯৫ জন আহত হয়েছেন। চলতি বছর দুর্ঘটনায় ফেনী মডেল থানায় ও ছাগলনাইয়ায় ৬২টি মামলা করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বেশি।
দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী, মহাসড়কের ফেনী অংশে দুর্ঘটনা প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে একই সময়ে মহাসড়কে দুর্ঘটনায় ৬৬ জন নিহত ও ৫১ জন আহত হন। এসব ঘটনায় ৪৮টি মামলা করা হয়। এর আগে ২০২৪ সালে একই সময়ে মহাসড়কে ফেনীতে ৪৬ জন নিহত ও ৪৩ জন আহত হন।

মহিপাল হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. নুরুল আফছার জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত থানার আওতাধীন এলাকায় ৫১টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৩৮টি মামলা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের আওতাধীন এলাকায় একই সময়ে ৩৬টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন। তিনি বলেন, চলতি বছরের দশ মাসে সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। এসব ঘটনায় ২৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১১টি মামলায় চার্জশিট ও ৯টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। অপর ৪টি মামলার তদন্ত চলছে।

দুর্ঘটনা আহত ও নিহত পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর নজরদারির পরিবর্তে পুলিশের কার্যক্রম অনেক ক্ষেত্রে মামলা করার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলে মামলা করা ও গাড়ি জব্দ করার বাইরে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। যার ফলে অধিকাংশ আসামিরা অজ্ঞাত থেকে যায়।

সিএনজিচালিত অটোরিকশাচালক মো. আরিফ হোসেনের অভিযোগ, গাড়ির বৈধ কাগজপত্র থাকার পরও হাইওয়ে পুলিশ তাকে হয়রানি করে। চলতি বছরের জানুয়ারিতে হাফেজিয়া মাদ্রাসার সামনে তাকে কুপিয়ে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়। ওই সময় মহিপাল হাইওয়ে পুলিশকে ফোন করেও তিনি সহায়তা পাননি বলে অভিযোগ করেন।

তবে হাইওয়ে পুলিশের দাবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যদের শরীরে বডি ক্যামেরা রয়েছে। আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ফেনী জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারা বলেন, সড়কে চলাচলরত গাড়ি চালকদের শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতার অভাবে দুর্ঘটনা বাড়ছে। এছাড়া ফিটনেসবিহীন যানবাহন ও গাড়িতে অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, ফেনীর আয়তনের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যা অনেক বেশি। সাম্প্রতিক সময়ে সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা বাড়ছে। মহাসড়কে হাইওয়ে পুলিশের যথাযথ নজরদারি থাকলে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হত।

অন্যদিকে ফেনীতে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর কথা বলছেন বিআরটিএ ফেনী সার্কেলের সহকারি পরিচালক (ইঞ্জি.) মো. আল ফয়সাল। তিনি জানান, মহাসড়কে দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়া ফিটনেসহীন গাড়ির চলাচল বন্ধে অভিযান চালানো হবে। তিনি আরও জানান, গত ১২ জুলাই ক্ষতিপূরণ হিসেবে জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২১ পরিবারের মাঝে ১ কোটি ৫ লাখ টাকা ও আহত ২টি পরিবারের মাঝে ৪ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী থেকে লেমুয়া ব্রিজ পর্যন্ত অংশের দায়িত্বে রয়েছে মহিপাল হাইওয়ে পুলিশ। লেমুয়া ব্রিজ থেকে ধুমঘাট পর্যন্ত অংশের দায়িত্ব পালন করে ফাজিলপুর হাইওয়ে পুলিশ। এ ছাড়া ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচ কিলোমিটার অংশের নিরাপত্তার দায়িত্বও মহিপাল হাইওয়ে পুলিশের।

লালপোল-মুহুরীগঞ্জে প্রাণহানির সংখ্যা বেশি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৭ কিলোমিটার অংশকে সড়ক দুর্ঘটনার প্রধান হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যমতে, মহাসড়কের ফেনীর লালপোল থেকে মুহুরীগঞ্জ এলাকা সবচেয়ে বেশি দুর্ঘটনা প্রবণ। এই অংশে দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়ে থাকে।

সংশ্লিষ্টরা বলছেন, সড়ক দুর্ঘটনার কারণ একাধিক। তার মধ্যে চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং নিয়ম না মেনে ঝুঁকিপূর্ণ ওভারটেক করার প্রবণতা, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, দীর্ঘসময় বিরতিহীনভাবে গাড়ি চালানো এবং মেয়াদোত্তীর্ণ, পুরানো এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল করার কারণে বেশি দুর্ঘটনা ঘটে থাকে।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. নুরুল আফছার বলেন, সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে কাউকে দায়ী করা যাবে না। এ ব্যাপারে জনসচেতনতার অভাব রয়েছে। মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বেশি। তিনি আরও বলেন, দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে। সাধারণ মানুষ সচেতন না হলে দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়। অনেক পথচারী ফুটওভারব্রিজ ব্যবহার না করে সড়ক পারাপার হন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তবে গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিড গান এবং চালকদের মাদকাসক্তি শনাক্তে ডোপ টেস্ট বর্তমানে ব্যবহার করা হচ্ছে না। এআই ক্যামেরা বসানোর কারণে বর্তমানে স্পিড গান ব্যবহার করা হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, অনেক সময় চালকরা নিজেরা গাড়ি না চালিয়ে হেলপারদের হাতে গাড়ির দায়িত্ব তুলে দেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ ছাড়া ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর কারণেও দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে গত ৩ অক্টোবর দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত হন এসআরবি-৭ ফেনী ক্যাম্পের উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন (৫৫)।

এর আগে ২৪ সেপ্টেম্বর ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সামনে কভার্ডভ্যানের ধাক্কায় জোবায়দা আক্তার (৩০) নামে এক নারী এনজিও কর্মকর্তা নিহত হন।

গত ৬ সেপ্টেম্বর মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে নিহত হন সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল আলিম (৩৬)। বিয়ের পাত্রী দেখার জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে সেই বাসে মিরসরাইয়ে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি।

গত ৪ সেপ্টেম্বর পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ফেনীতে একইদিনে মোট ৪ ব্যক্তি নিহত হন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ও মহিপাল এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে গত ১২ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ার হাফেজিয়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের নুর আলম (৪৫) ও তার ছেলে নুর হাসনাত নিরব (২০)। নুর আলম দীর্ঘদিন ধরে ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন।

গত ২২ মার্চ মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় স্পিড ব্রেকারে গতি কমিয়ে দেওয়া যানবাহনের জটলায় একাধিক দ্রুতগতির বাসের পরপর ধাক্কায় তিনজন নিহত হন।

আসামি রয়ে যায় ‘অজ্ঞাত’

সড়ক দুর্ঘটনার ঘটনায় মামলা হলেও দায়ীদের শনাক্ত করা ও বিচারিক অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগ রয়েছে, বেপরোয়া গতি ও অদক্ষ চালকদের কারণে দুর্ঘটনা ঘটলেও অনেক চালক আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। দুর্ঘটনার পর চালকরা পালিয়ে গেলে মামলা দায়ের ও গাড়ি জব্দ করেই দায়িত্ব শেষ করছে পুলিশ। এসব মামলায় এখন পর্যন্ত কোনো চালককে গ্রেপ্তার করা হয়নি বলেও দাবি করা হয়েছে।

মহিপাল হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. নুরুল আফছার জানান, দুর্ঘটনার পর গাড়ি চালকরা পালিয়ে যায়। পুলিশ তাদেরকে খুঁজে পায়না। যার কারণে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়।

পুলিশের দাবি, দুর্ঘটনার তুলনায় মামলা কম হওয়ার একটি কারণ হলো, আইনি প্রক্রিয়ায় ভোগান্তির আশঙ্কায় অনেকে মামলা করতে চান না। পুলিশ যেসব দুর্ঘটনার খবর পায়, সেসব ঘটনায় মামলা করা হয়।

এ প্রসঙ্গে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দীন খাঁন বলেন, সড়ক দুর্ঘটনার মামলায় তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়। তবে এসব মামলার অধিকাংশ আসামি অজ্ঞাত থাকে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে শুধু মামলা দায়ের যথেষ্ট নয়। যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের নিয়মিত মাদকাসক্তি পরীক্ষা, অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনার পর দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। পাশাপাশি মহাসড়কে কার্যকর নজরদারি বাড়ানো প্রয়োজন।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দশ মাসে মহাসড়কে ৬৯ প্রাণহানি, ‘মামলায়’ সীমাবদ্ধ পুলিশি কার্যক্রম

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x