ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় প্রথমবার আবাদ

আশা জাগাচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’

দাগনভূঞা উপজেলায় প্রথমবারের মত ব্যতিক্রমী ও পুষ্টিগুণে সমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’ বা কালো চালের ধানের আবাদ করা হয়েছে। উপজেলার রাজাপুর ইউনিয়নের জাঙ্গালীয়া এলাকায় কৃষক মো. বাবলু প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বিশেষ এই জাতের ধানের আবাদ শুরু করেছেন। সাধারণ ধানের তুলনায় বাজারে এই চালের চাহিদা ও দাম বেশি হওয়ায় নতুন এই ফসল ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নতুন এই ফসলের চাষাবাদ, ফলন বৃদ্ধি ও বাজারজাতকরণে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। কৃষকদের প্রত্যাশা, পরীক্ষামূলক এই আবাদ সফল হলে আরও অনেক কৃষক ব্ল্যাক রাইস চাষে আগ্রহী হবেন। এতে প্রচলিত ধানের পাশাপাশি উচ্চমূল্যের বিকল্প জাতের আবাদ বাড়বে এবং কৃষিতে নতুন বৈচিত্র্য তৈরি হবে।
সরেজমিনে রাজাপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার কৃষক মো. বাবলুর ধানের প্লটে গিয়ে দেখা গেছে, অন্যান্য ধানের মতো এই ধান গাছ দেখতে সবুজ, কিন্তু ধানগুলো কালো। প্রতিটি গাছের ডগায় দুলছে কালো শিষ।
কৃষক মোঃ বাবলু বলেন, ব্ল্যাক রাইস আমাদের এলাকায় একদমই নতুন। তাই ঝুঁকি না নিয়ে পরীক্ষামূলকভাবে ১০ শতক জমিতে চাষ করেছি। ফলন ভালো হলে এবং বাজারে ভালো দাম পাওয়া গেলে লাভবান হওয়া সম্ভব। এই উদ্যোগ সফল হলে আশপাশের অন্যান্য কৃষকরাও এ ধান চাষে আগ্রহী হবেন।
তিনি আরো বলেন, নতুন ধরনের ধান চাষের প্রতি আমার আগ্রহ থেকেই ব্ল্যাক রাইসের আবাদ শুরু করেছি। প্রচলিত ধানের তুলনায় এর বাজারদর ভালো বলে জানতে পেরেছি। তবে আমাদের এলাকায় এটি নতুন হওয়ায় চাষাবাদের অভিজ্ঞতা অর্জন করাটাও গুরুত্বপূর্ণ। ফলন ও বাজারদর সন্তোষজনক হলে ভবিষ্যতে আরও জমিতে এ ধান চাষের পরিকল্পনা রয়েছে। ধানের নতুন জাত নিয়ে আমরা সাধারণত একটু চিন্তায় থাকি। কারণ ফলন কেমন হবে এবং বিক্রি করতে সমস্যা হবে কি না-এগুলো বড় বিষয়। তবে ব্ল্যাক রাইসের ফলন ও বাজারদর ভালো হলে এটি কৃষকদের জন্য লাভজনক বিকল্প ফসল হতে পারে।
কৃষকদের হিসাব অনুযায়ী, প্রতি বিঘায় প্রায় ১৫ থেকে ১৭ মণ ধান উৎপাদন হতে পারে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ব্ল্যাক রাইসের চাল সাধারণ চালের তুলনায় আলাদা হওয়ায় এর একটি নির্দিষ্ট ক্রেতা রয়েছে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত বাজার তৈরি করা গেলে কৃষকরা ভালো দাম পেতে পারেন। তবে বাজারজাতকরণের আগে ক্রেতাদের চাহিদা ও স্থানীয় বাজারের সক্ষমতা যাচাই করা জরুরি।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ব্ল্যাক রাইসের চাষাবাদে কৃষকদের আগ্রহ তৈরি হয়েছে। নতুন জাত হওয়ায় শুরুতে চাষিদের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে পরামর্শ দেওয়া হচ্ছে। জমির পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ ও সঠিক সময়ে ফসল কাটার বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া বলেন, ব্ল্যাক রাইসে ‘অ্যান্থোসায়ানিন’ নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রঞ্জক উপাদান থাকায় চালের রং কালো বা গাঢ় বেগুনি দেখায়। এতে খাদ্যআঁশ ও প্রয়োজনীয় পুষ্টিগুণ থাকায় এর আলাদা কদর রয়েছে। স্বাস্থ্যসচেতন মানুষের কাছেও এর চাহিদা দিন দিন বাড়ছে। এতে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে ও রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, ব্লাক রাইস পুষ্টির সমৃদ্ধ উৎস। বিশেষ করে প্রোটিন, ফাইবার এবং আয়রন। এই চালের ভাত আঠালো ও সুগন্ধি। পায়েস, খিচুড়ি, ঘি-ভাত, পাস্তা, পাঁপড়, নুডলস করেও খাওয়া যায়। কালো চালের ভাত শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ব্ল্যাক রাইসের আবাদ কৃষিতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। নতুন ও সম্ভাবনাময় ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করা হচ্ছে। এবারের ফলন, খরচ ও বাজারের চাহিদা পর্যালোচনা করে পরবর্তীতে আবাদের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আশা জাগাচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x