ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে আরও ২৯ জনের ডেঙ্গু শনাক্ত

ফেনীতে আরও ২৯ জনের ডেঙ্গু শনাক্ত

ফেনীতে নতুন করে আরও ২৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ১ হাজার ১৬৩ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। গতকাল সোমবার (১৯ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২১ জন ফেনী সদর উপজেলার, ১ জন দাগনভূঞা, ৫ জন সোনাগাজী এবং ২ জন ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে জেলায় ডেঙ্গু রোগী ছিল ৪৯৭ জন। জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে ফেনী সদর উপজেলায়। চলতি বছরে শনাক্তকৃত ১ হাজার ১৬৩ জনের মধ্যে ৮৬৭ জন সদর উপজেলার। এছাড়া দাগনভূঞায় ৮০, সোনাগাজীতে ১১১, ছাগলনাইয়ায় ৫৯, পরশুরামে ৩০ এবং ফুলগাজী উপজেলায় ১৬ জনের শনাক্ত হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন মোট ৭৭৩ জন রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২০ জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ৪৪ জন, দাগনভূঞাতে ৫ জন, ছাগলনাইয়াতে ২ জন, সোনাগাজীতে ১ জন এবং পরশুরামে ১ জন চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে জেলায় ৩ হাজার ৭১৮ টি টেস্ট কিট মজুত রয়েছে। এর মধ্যে ফেনী সদরে ২ হাজার ৯১১টি, পরশুরামে ৫১টি, সোনাগাজীতে ২০৭টি, ফুলগাজীতে ৮৯টি, দাগনভূঞায় ৮৮টি এবং ছাগলনাইয়ায় ৩৭২টি কিট মজুত রয়েছে।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফেনীতে আরও ২৯ জনের ডেঙ্গু শনাক্ত

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে আরও ২৯ জনের ডেঙ্গু শনাক্ত
0:00 0:00
1.0x