ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

সীমান্তে বিজিবির সরাইল রিজিয়নের অভিযান

দশ মাসে সাড়ে ৯শ’ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের অধীনস্থ ১৩টি ব্যাটালিয়ন চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত ৯৫৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকা সমমূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে। এ সময়ে বিভিন্ন অভিযানে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য এবং অবৈধভাবে উত্তোলন করা পাথর-বালু জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩৩৩ জনকে।

গতকাল রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দাগনভূঞার জায়লস্করে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম। সংবাদ সম্মেলনে বিজিবির সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের চলতি বছরের প্রায় ১০ মাসের অভিযান ও বিভিন্ন কার্যক্রমের সাফল্য তুলে ধরা হয়।

বিজিবি জানায়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার। কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও শ্রীমঙ্গলÑএই চারটি সেক্টরের অধীনে ১৩টি ব্যাটালিয়ন সীমান্তের নিরাপত্তায় কাজ করছে। এসব ব্যাটালিয়নের ২১১টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৭৭ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়।

একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫টি ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, বিদেশি মদ ও বিয়ার ৬৩ হাজার ৫৭৫ বোতল, ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ ১৬ হাজার ৮৮০ বোতল এবং বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট ৪ লাখ ৩২ হাজার ৫১০টি জব্দ করা হয়েছে। এছাড়া ২১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এসব অভিযানে আটক ৩৩৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সীমান্ত এলাকায় প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধেও অভিযান চালিয়েছে বিজিবি। এসব অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

‘জীবনমান উন্নয়নেওকাজ করছে বিজিবি’

সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়ও কাজ করছে বাহিনীটি। গত ১০ মাসে সীমান্ত এলাকার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় দুর্গম স্থানে ত্রাণসামগ্রী পৌঁছাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সিলেট সেক্টরের উদ্যোগে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি চোরাচালানবিরোধী সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে।

এদিকে এবার দুর্গাপূজা উপলক্ষ্যে ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে। এছাড়া পরশুরামের বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ক্ষেত্রে গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে নিকটস্থ বিজিবি টহল দল, ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’Ñএই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব। সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় করার আহ্বান জানান তিনি।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দশ মাসে সাড়ে ৯শ’ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x