ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি

‘পূজায় নিরাপত্তায় পুলিশ ২৪ ঘণ্টা সজাগ রয়েছে’

দুর্গাপূজায় নিরাপত্তায় পুলিশ ২৪ ঘণ্টা সজাগ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ফেনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শহরের গুরুচক্র ও জয়কালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে ডিআইজি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি, দর্শনার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।

তিনি বলেন, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। সারাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রতিমা নির্মাণের শুরু থেকেই পুলিশ নিরাপত্তা কার্যক্রম চালিয়ে আসছে। পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ২৪ ঘণ্টা সজাগ রয়েছে এবং পূজা উদযাপনের শেষ পর্যন্ত এ সতর্কতা অব্যাহত থাকবে। যেকোনো সমস্যা দ্রুত সমাধানে প্রতিটি জেলায় মনিটরিং সেল খোলা হয়েছে।

ডিআইজি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ।

এসময় সময় উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সমির কর ও সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক তপন কর প্রমুখ।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

‘পূজায় নিরাপত্তায় পুলিশ ২৪ ঘণ্টা সজাগ রয়েছে’

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x