ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে কমছে না ডেঙ্গু শনাক্তের হার

ফেনীতে কমছে না ডেঙ্গু শনাক্তের হার

চলতি বছর ফেনীতে ডেঙ্গু শনাক্তের হার কমছে না। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এ তিন মাসে জেলায় ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ দেখা গেছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পর্যন্ত জেলায় ৩১৬ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। হিসেবে প্রতিদিন গড়ে প্রায় ২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৯ জন ছাড়িয়েছে, যার অর্ধেক শনাক্ত হয়েছে গত সেপ্টেম্বর মাসে।

সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৪৯৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচগুণের বেশি বেড়েছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৫৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। ২০২৫ সালে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২০১ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নমুনা পরীক্ষা করে নতুন আরও ২৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদরে ১৪জন, দাগনভূঞায় ২ জন, সোনাগাজীতে ১০ জন ও ছাগলনাইয়ায় ২ জন রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে ফেনী সদর উপজেলায়। চলতি বছর এখন পর্যন্ত মোট শনাক্তের মধ্যে ৭৮৯ জন সদর উপজেলার। এছাড়া দাগনভূঞায় ৭৬, সোনাগাজীতে ৯৯, ছাগলনাইয়ায় ৫২, পরশুরামে ২৭ এবং ফুলগাজী উপজেলায় ১৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন মোট ৭১২ জন রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮৩ জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ২০ জন, দাগনভূঞাতে ৪ জন, সোনাগাজীতে ২ জন, ছাগলনাইয়ায় ২জন এবং পরশুরামে ১ জন চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা বলছেন, কেবল শহরে নয়, গ্রামেও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের তদারকি ও মশক নিধনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ফেনীতে ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে ৩ হাজার ৯৬০টি টেস্ট কিট মজুত রয়েছে। এর মধ্যে ফেনী সদরে ৩ হাজার ২৫৭টি, পরশুরামে ৭৯টি, সোনাগাজীতে ৭৩টি, ফুলগাজীতে ১১৪টি, দাগনভূঞায় ২৬টি এবং ছাগলনাইয়ায় ৪২১টি কিট মজুদ রয়েছে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ফেনীতে কমছে না ডেঙ্গু শনাক্তের হার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে কমছে না ডেঙ্গু শনাক্তের হার
0:00 0:00
1.0x