ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীল লালপোলে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. আবুল কালাম (৪২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনায় নিহত হন আবুল কালাম। তিনি ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কাটা মোবারকঘোনা গ্রামের রফিক আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান লালপোল এলাকার হক হোটেলের সামনের সড়কে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আবুল কালাম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী বাকির উদ্দিন বলেন, আবুল কালাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে দেশে ফিরে বাড়িতে একটি মুরগির খামার দিয়েছেন। পরিবারে তার স্ত্রী, দুই ছোট মেয়ে ও এক মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারে অনিশ্চয়তা নেমে এসেছে।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক নুরুল আফছার দৈনিক ফেনীকে বলেন, নিহত ব্যক্তি মহাসড়কের ঢাকামুখী লেনে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে আসছিলেন। দুর্ঘটনার পর অজ্ঞাত কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল চালকের

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x