ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে আচার-চিপস তৈরি, রিহান ফুডসকে লাখ টাকা জরিমানা

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে আচার ও চিপস উৎপাদন, পোড়া তেল ব্যবহার এবং মেঝেতে খাদ্য উপাদান সংরক্ষণ ও পণ্য মোড়কজাত করার অভিযোগে ‘রিহান ফুডস’ নামের একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ফেনী জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আচার ও চিপস তৈরি করা হচ্ছিল। উৎপাদনে পোড়া তেল ব্যবহার, মেঝেতে খাদ্য তৈরির উপাদান সংরক্ষণ এবং মেঝেতে খাদ্যপণ্য মোড়কজাত করার মতো অনিয়মও পাওয়া যায়। এ ছাড়া খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। কারখানার কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং স্বাস্থ্যবিধি পালনে অসচেতনতার বিষয়টিও অভিযানে উঠে আসে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে সরকারি আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন ফেনীর নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিল ফেনী জেলা পুলিশের একটি দল।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে আচার-চিপস তৈরি, রিহান ফুডসকে লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x