ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

জিডি করে মিলল সুফল

ফেনীতে হারানো ৫০ মুঠোফোন উদ্ধার

ফেনীতে হারানো ৫০ মুঠোফোন উদ্ধার

ফেনীতে মুঠোফোন হারিয়ে বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন অনেকে। সেই জিডির সূত্র ধরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ৫০টি মুঠোফোন উদ্ধার করেছে ফেনী জেলা পুলিশের সাইবার সেল। গতকাল রোববার (১১ অক্টোবর) উদ্ধার করা মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

পুলিশ জানায়, পুলিশ সুপারের কার্যালয়ের সাইবার সেল ইউনিট জেলার বিভিন্ন থানায় করা জিডির সূত্র ধরে এসব মুঠোফোন উদ্ধারে কাজ করে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে মুঠোফোনগুলো উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘদিন পর হারানো মুঠোফোন ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন মালিকরা। হারানো মুঠোফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম দৈনিক ফেনীকে বলেন, সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া পুলিশের দায়িত্বের অংশ। আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে পুলিশি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার চেষ্টা চলছে। কেউ মুঠোফোন হারালে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করতে হবে। এছাড়া হারানোর মোবাইলের তথ্যগুলো সংরক্ষণ করতে হবে।

তিনি বলেন, হারানো মুঠোফোন উদ্ধারে জেলা পুলিশের সাইবার সেল কাজ করছে। ইতোপূর্বেও আমার দায়িত্বকালীন সময়ে ৬০টি, আরেকবার ৪৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছিল। মানুষের বিপদে পাশে থাকা এবং পুলিশের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ফেনীতে হারানো ৫০ মুঠোফোন উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে হারানো ৫০ মুঠোফোন উদ্ধার
0:00 0:00
1.0x