ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা

পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫০ পদের ৭৬টিই শূন্য

‎চার দিন ধরে জ্বরে আক্রান্ত নাতনিকে নিয়ে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দার মেঝেতে পড়ে আছেন নুরজাহান আক্তার। একটি শয্যার ব্যবস্থা হয়নি তাদের জন্য। একই হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে এসে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন শত রোগী। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ থেকে শুরু করে পরীক্ষাগারকর্মী ও সহায়ক কর্মচারী সব মিলিয়ে অনুমোদিত ১৫০টি পদের মধ্যে ৭৬টিই শূন্য রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী, সর্বশেষ সেপ্টেম্বর মাসে বহির্বিভাগ ও জরুরি বিভাগে সেবা নিয়েছেন ১৩ হাজার ৬২৩ জন রোগী। গত ৬ অক্টোবরের জনবলসংক্রান্ত নথি অনুযায়ী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) বাদে হাসপাতালটির প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত অনুমোদিত পদ ১৫০টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ৭৪ জন, শূন্য ৭৬টি পদ।

‎প্রথম শ্রেণিতে ৩৮টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৫ জন। শূন্য রয়েছে ১৩টি পদ। এর মধ্যে জুনিয়র কনসালট্যান্ট (গাইনি ও অবস), জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক), জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), সহকারী ডেন্টাল সার্জন ও ইমার্জেন্সি মেডিকেল অফিসারের একটি করে পদ খালি রয়েছে। এছাড়া সহকারী সার্জনের তিনটি, অ্যানেসথেটিস্টের একটি, মেডিকেল অফিসার (ইউনানি) একটি এবং ইউনিয়ন পর্যায়ের মেডিকেল অফিসারের দুটি পদ শূন্য রয়েছে।

দ্বিতীয় শ্রেণিতে ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৯ জন। শূন্য রয়েছে ১৪টি পদ। সিনিয়র স্টাফ নার্সের ২৬টি অনুমোদিত পদের মধ্যে কর্মরত ১৮ জন, খালি আটটি পদ। মিডওয়াইফের চারটি অনুমোদিত পদের একটিতেও জনবল নেই। ইউনিয়ন পর্যায়ের মিডওয়াইফের দুটি পদও শূন্য রয়েছে। তৃতীয় শ্রেণির ৫৪টি অনুমোদিত পদের মধ্যে কর্মরত রয়েছেন ২৭ জন। বাকি ২৭টি পদ শূন্য। এ শ্রেণিতে প্রশাসনিক ও হিসাবরক্ষণ, ওষুধ বিতরণ, পরীক্ষাগার, রেডিওলজি এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন পদ রয়েছে।

‎হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান সহকারী পদে কর্মরত ব্যক্তি ফেনী বক্ষব্যাধি ক্লিনিকে সংযুক্ত রয়েছেন। এছাড়া হিসাবরক্ষক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্টোরকিপার, ক্যাশিয়ার, ফার্মাসিস্ট, ইউনিয়ন পর্যায়ের ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব, ডেন্টাল, ফিজিও ও রেডিওলজি), স্বাস্থ্য সহকারী, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী, জুনিয়র মেকানিক, সহকারী নার্স এবং টিকিট ক্লার্কসহ বিভিন্ন পদে জনবল নেই। এর মধ্যে স্বাস্থ্য সহকারীর সাতটি পদ শূন্য।

‎সহায়ক কর্মচারীদের ক্ষেত্রে জনবল সংকট আরও প্রকট। চতুর্থ শ্রেণির ২৫টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র তিনজন। শূন্য ২২টি পদ, অর্থাৎ এ শ্রেণির ৮৮ শতাংশ পদেই জনবল নেই। শূন্য পদের তালিকায় রয়েছে ল্যাব অ্যাটেনডেন্ট একটি, ইমার্জেন্সি অ্যাটেনডেন্ট একটি, অফিস সহায়ক একটি, ইউনিয়ন পর্যায়ের অফিস সহায়ক দুটি, আয়া দুটি, ওয়ার্ডবয় দুটি, বাবুর্চি তিনটি, নিরাপত্তাপ্রহরী পাঁচটি এবং পরিচ্ছন্নতাকর্মীর একটি পদ। এদিকে সিএইচসিপির ১২টি অনুমোদিত পদের মধ্যে কর্মরত রয়েছেন আটজন। শূন্য রয়েছে চারটি পদ।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া বলেন, জনবল সংকট থাকলেও অন্তর্বিভাগ ও বহির্বিভাগে রোগীদের যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ এমদাদুল হক বলেন, জনবল সংকটের বিষয়টি প্রতি মাসে প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। কর্মরত চিকিৎসক ও জনবল দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান দৈনিক ফেনীকে বলেন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালটির শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করা গেলে চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে।

এর আগে, গত ১ অক্টোবর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করতে পরশুরাম আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানান। বক্তব্যে প্রধানমন্ত্রী হাসপাতালটি ১০০ নয়, ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। একই সঙ্গে দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণাও দেন তিনি।

‎চিকিৎসকের অপেক্ষায় রোগীর দীর্ঘ লাইন

‎প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের টিকিট কেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চিকিৎসক ও জনবলসংকটের কারণে অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

বহির্বিভাগে সেবা নিতে আসা রোকেয়া আক্তার বলেন, তার শিশুকে বিড়ালে আঁচড় দিয়েছে। শিশুটিকে ভ্যাকসিন দেওয়ার জন্য তিনি দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন।

জ‎নবলসংকটের পাশাপাশি শয্যাস্বল্পতাও রোগীদের ভোগান্তি বাড়াচ্ছে। সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে হাসপাতালের শয্যা ব্যবহারের হার ১১৮ শতাংশ উল্লেখ করা হয়েছে। গতকাল সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যা ও কেবিনে জায়গা না থাকায় দ্বিতীয় তলার বারান্দায় রোগীদের রাখা হয়েছে।

নুরজাহান আক্তার বলেন, শয্যা না পেয়ে নাতনিকে নিয়ে বারান্দার মেঝেতে থাকতে হচ্ছে। চার দিন ধরে তার জ্বর।

হাসপাতালের সেপ্টেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী, বহির্বিভাগে ১১ হাজার ৪৯০ জন, জরুরি বিভাগে ২ হাজার ১৩৩ জন এবং অন্তর্বিভাগে ৫৪৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। মাসের ৩০ দিন হিসাবে বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় ৩৮৩ জন এবং জরুরি বিভাগে ৭১ জন রোগী সেবা নিয়েছেন।

একই মাসে হাসপাতালে ৬৩টি স্বাভাবিক প্রসব ও চারটি সিজারিয়ান প্রসব হয়েছে। ছোট অস্ত্রোপচার বা মাইনর অপারেশন হয়েছে ৪০০টি। তবে বড় অস্ত্রোপচার বা মেজর অপারেশন এবং ডি অ্যান্ড সি সেবার সংখ্যা শূন্য দেখানো হয়েছে। এ ছাড়া প্যাথলজিক্যাল পরীক্ষা হয়েছে ১ হাজার ৯০৫টি, এক্স-রে করা হয়েছে ১৭৫টি এবং আল্ট্রাসনোগ্রাফি হয়েছে ৮৯টি।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫০ পদের ৭৬টিই শূন্য

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x