ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞার সেই মেধাবী শিক্ষার্থী ইসমাইলের পাশে জেলা প্রশাসক

দাগনভূঞা একাডেমির মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবিরের পাশে দাঁড়িয়েছেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বইপত্র, পোশাক, জুতা, ব্যাগসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থী ইসমাইলের হাতে এসব উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম ও শিক্ষার্থীর বাবা মো. সুজন।

এর আগে ফেনী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির যাবতীয় খরচের ব্যবস্থাও করেন জেলা প্রশাসক।

ইসমাইল হোসেন নিবির এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে। তবে ভালো ফলাফল অর্জনের পরও উচ্চশিক্ষার পথে আর্থিক অনিশ্চয়তা ছিল তার পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ। কলেজে ভর্তি, বই-খাতা, পোশাক ও যাতায়াতের খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিল পরিবারটি।

ইসমাইলের পরিবারের এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের নজরে আসে। পরে তিনি দাগনভূঞার ইউএনও মো. শাহীদুল ইসলামকে শিক্ষার্থীর খোঁজখবর নিতে বলেন। এরপর জেলা প্রশাসকের উদ্যোগে ইসমাইলের কলেজে ভর্তির খরচের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণও দেওয়া হয়েছে।

ইসমাইলের বাবা মো. সুজন পেশায় একজন ভ্রাম্যমাণ ফেরিওয়ালা। দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে চার সদস্যের পরিবারের ব্যয় নির্বাহ করেন তিনি। তার আরেক ছেলেও দাগনভূঞা একাডেমিতে পড়াশোনা করে। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হাট ভোগদিয়া এলাকায়। দীর্ঘদিন ধরে পরিবারটি দাগনভূঞা পৌর শহরের বেতুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে।

ইসমাইল হোসেন নিবির বলে, ‘জেলা প্রশাসক স্যার ও দাগনভূঞার ইউএনও স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁদের সহযোগিতায় ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছি। আজ বইপত্র, পোশাক, জুতাসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়েছি। এ ছাড়া আমার বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষকেরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমার স্বপ্ন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন ইঞ্জিনিয়ার হওয়া। পাশাপাশি মানুষের সেবা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

ছেলের সাফল্যে আবেগাপ্লুত হয়ে মো. সুজন বলেন, ‘আমার ছেলে কঠোর পরিশ্রম করে জিপিএ-৫ পেয়েছে। এতে আমি আনন্দিত। জেলা প্রশাসক ও ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বিদ্যালয়ের সব শিক্ষকের কাছে আমি আজীবন ঋণী থাকব।’

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসক স্যারের ঐকান্তিক সহযোগিতায় শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির কলেজে ভর্তি হয়েছে। পাশাপাশি সে বইপত্রসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণও পেয়েছে।’

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দাগনভূঞার সেই মেধাবী শিক্ষার্থী ইসমাইলের পাশে জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x