ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়া

পচা চাল নিয়ে খাদ্যগুদাম ও ইউপি কর্মকতাদের বিতর্ক

ছাগলনাইয়ায় রাধানগর ইউনিয়নের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় অসহায় নারীদের মাঝে বিতরণের জন্য পচা চাল নিয়ে সরকারি খাদ্যগুদাম ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের দাবি, খাদ্যগুদাম থেকে এ পচা চালের বস্তা সরবরাহ করা হয়েছে। অন্যদিকে খাদ্য নিয়ন্ত্রক বলছেন, খাদ্যগুদাম থেকে ভালো মানের চাল নেওয়ার পর কেউ কারসাজি করে বস্তায় পচা চাল ঢুকিয়ে থাকতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি খাদ্য গুদাম থেকে উপজেলার রাধানগর ইউনিয়নের ১৪৫ জন উপকারভোগীর মধ্যে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বিতরণের জন্য ৫০ কেজি ওজনের ৮৭ বস্তা চাল সরবরাহ করা হয়। ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা অভিযোগ করছেন, সরবরাহকৃত ৫০ বস্তা চাল পচা ও দুর্গন্ধযুক্ত। চালের মান নিয়ে আপত্তি ওঠায় বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে।

রাধানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় গত ২১ সেপ্টেম্বর উপজেলা খাদ্যগুদাম থেকে ৫০ কেজি ওজনের ৮৭ বস্তা চাল গ্রহণ করা হয়। পরদিন সকালে উপকারভোগীদের মধ্যে চাল বিতরণের সময় বস্তা খুললে দুর্গন্ধ বের হয় এবং অধিকাংশ চাল পচা দেখা যায়। বিষয়টি খাদ্যগুদাম কর্তৃপক্ষকে জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গড়িমসি করা হচ্ছে বলে তার অভিযোগ।

ইউনিয়ন পরিষদের সদস্য আবু তৈয়ব মজুমদার স্বপন বলেন, খাদ্যগুদাম থেকে চাল এনে বিতরণের সময় অধিকাংশ বস্তার চাল পচা  পাওয়া যায়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ হাছানকে বিষয়টি জানালে তিনি চাল গ্রহণের সময় মান দেখে নেওয়া হয়নি কেন প্রশ্ন করেন। তার দাবি, বস্তাগুলোয় ২০১৯ থেকে ২০২২ সালের মজুতের কথা উল্লেখ রয়েছে।

রাধানগন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম বলেন, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় প্রতি মাসে উপকারভোগীরা ৩০ কেজি করে চাল পান। গত মাসে বস্তা খোলার পর চাল পচা পাওয়া যায়। এ কারণে চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে।

তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ হাছান বলেন, ২১ সেপ্টেম্বর চাল হস্তান্তরের সময় ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে ওজন ও মান দেখে বুঝে নিতে বলা হয়েছিল। নিয়ম অনুযায়ী খাদ্যগুদাম থেকে চাল বের হওয়ার পর এ ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ২২ সেপ্টেম্বর চালের মান নিয়ে আপত্তি জানালে ইউনিয়ন পরিষদকে ২৪ সেপ্টেম্বর বিতরণের কথা বলা হয় এবং সেদিন খাদ্য বিভাগের লোকজন উপস্থিত থাকার কথা ছিল। তার অভিযোগ, ইউনিয়ন পরিষদ চাল সঠিকভাবে সংরক্ষণ না করে দীর্ঘদিন অযত্নে রাখার পর প্রায় ১৫ দিন পর আবার বিষয়টি জানায়।

তিনি আরও বলেন, খাদ্যগুদাম থেকে ভালো মানের চাল নেওয়ার পর কেউ কারসাজি করে বস্তায় পচা  চাল ঢুকিয়ে থাকতে পারে। রাধানগর ইউনিয়ন পরিষদে গিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশনা দেওয়া হয়েছে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পচা চাল নিয়ে খাদ্যগুদাম ও ইউপি কর্মকতাদের বিতর্ক

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x