ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ডেঙ্গু পরিস্থিতি

ফেনীতে ডেঙ্গু শনাক্তের সংখ্য ৮শ’ ছাড়িয়েছে

চলতি বছর ফেনীতে ডেঙ্গু শনাক্তের সংখ্যা ৮শ ছাড়িয়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে জেলায় ৮০৯ ব্যক্তির ডেঙ্গু শনাক্ত করা হযেছে, যার অর্ধেকেরও বেশি শনাক্ত হয়েছে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বরে বছরের সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৪৯৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় চারগুনের বেশি বেড়েছে। ২০২৫ সালে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২০১ জন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা করে আরও ২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ফেনী সদরে ১৭ জন এবং সোনাগাজীতে ৪ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে ফেনী সদর উপজেলায়। বছরের ৯ মাসে মোট শনাক্তকৃত ৮০৯ জন শনাক্তের মধ্যে ৫৯৮ জন সদর উপজেলার। এছাড়া দাগনভূঞায় ৫৭, সোনাগাজীতে ৭০, ছাগলনাইয়ায় ৪২, পরশুরামে ২৬ এবং ফুলগাজী উপজেলায় ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন মোট ৫৬৩ জন রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২২ জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ৩০ জন, ছাগলনাইয়ায় ৩ জন, সোনাগাজীতে ১ জন, দাগনভূঞায় ৪ জন এবং পরশুরামে ৩ জন চিকিৎসা নিচ্ছেন।

সার্বিক পরিস্থিতি নিয়ে ফেনীর সিভিল সার্জন ড. মো. আরিফুজ্জামান বলেন, ফেনীতে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। তবে সচেতনতা অবলম্বন করলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি আরও জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে জেলায় ৫ হাজার ৮৫০টি টেস্ট কিট মজুত রয়েছে। এর মধ্যে ফেনী সদরে ৪ হাজার ৫২৮টি, পরশুরামে ৩৪০টি, সোনাগাজীতে ১৩৩টি, ফুলগাজীতে ২০১টি, দাগনভূঞায় ৫৬টি এবং ছাগলনাইয়ায় ৬২৮টি কিট মজুদ রয়েছে।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফেনীতে ডেঙ্গু শনাক্তের সংখ্য ৮শ’ ছাড়িয়েছে

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x