ফেনী    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

জানে আলম সভাপতি, হেলাল সম্পাদক

শহর ব্যবসায়ী সমিতির এসএসকে রোড পূর্ব শাখার নির্বাচন

ফেনী শহর ব্যবসায়ী সমিতির শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কের (পূর্ব) শাখার নির্বাচনে সভাপতি পদে জানে আলম ভূঁঞা এবং সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন আহাম্মদ পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে শাখা কমিটির ২১২ জন ভোটারের মধ্যে ১৮৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শহর ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি আশরাফুল হায়দার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে জানে আলম ভূঁঞা ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের আহসান উল্লাহ পেয়েছেন ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীকে হেলাল উদ্দিন আহাম্মদ ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের মো. গোলাম সরওয়ার পেয়েছেন ৬০ ভোট। সহ-সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. ইসমাইল হোসেন ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ফুটবল প্রতীকের ছেরাজুল হক মজুমদার পেয়েছেন ৪৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীকে সৈয়দ মাসুদুর রহমান ১২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ফুটবল প্রতীকের রবিউল আলম পেয়েছেন ৫৮ভোট। কোষাধ্যক্ষ পদে চেয়ার প্রতীকে মোহাম্মদ মাঈন উদ্দিন ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ফুটবল প্রতীকের ছলিম উদ্দিন পেয়েছেন ৫০ ভোট।সদস্য পদে চেয়ার প্রতীকের দুই প্রার্থী মো. ইয়াছিন ১২৬ ভোট এবং মো.জাফর উল্ল্যাহ ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ফুটবল প্রতীকের মোহাম্মদ মুসা ৬৪ ভোট এবং শাহীন হায়দার ৫২ ভোট পেয়েছেন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আশরাফুল হায়দার জানান, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের নেতা নির্বাচন করেছেন। আশা করি নির্বাচিত প্রতিনিধিরা ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন।

বিজয়ের অনুভূতি ব্যক্ত করে নব নির্বাচিত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহাম্মদ বলেন, ভোটাররা আমাদের উপর আস্থা রেখেছে, আমরা ব্যবসায়ীদের কল্যাণে কাজ করব।

একইদিন অনুষ্ঠিত চকবাজার রোড শাখা কমিটির নির্বাচনে সভাপতি পদে কামরুল হাসান ভূঁঞা ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

দৈনিক ফেনী

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শহর ব্যবসায়ী সমিতির এসএসকে রোড পূর্ব শাখার নির্বাচন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x