ফেনী    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে রেমিট্যান্স মেলা

‘প্রবাসীদের উপার্জিত অর্থের সঠিক ব্যবহার করতে হবে’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের উপার্জিত অর্থের সঠিক ব্যবহার করতে হবে। আমাদের কাজ হলো, তারা উপার্জিত অর্থ কীভাবে সঠিকভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে কাজ করা। এ বিষয়ে সরকারও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সরকারের বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান এ বিষয়ে কাজ করছে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিরাপদ ও কার্যকর রেমিট্যান্স ব্যবহার, ডিজিটাল আর্থিক সেবা, আর্থিক পরিকল্পনা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে সচেতনতা বাড়াতে ফেনীতে আয়োজিত ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’-এর উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রবাসীরা অনেক পরিশ্রম করে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করেন। কিন্তু একসময় তাদের দেশে ফিরে আসতে হয়। দেশে ফেরার পর তারা কী করবেন, সে বিষয়টি নিয়ে আমরা অনেক সময় ভাবি না। তাই প্রবাসীদের সঞ্চয়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ইউএনসিডিএফ’র উদ্যোগে দিনব্যাপী আয়োজনে ‘টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবে প্রবাসী পরিবারের সদস্য, বিদেশফেরত কর্মী, সম্ভাব্য অভিবাসী, তরুণ-তরুণী, নারী উদ্যোক্তা ও স্থানীয়রা অংশ নেন।

ইউএনসিডিএফ’র কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার সাদাত মাইনুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

আবৃত্তিকার সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক দিদার মিয়া, ফেনী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ জুনায়েদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মজিবুর রহমান। পরে অতিথিরা স্টল প্রদর্শনী ও ভিআইপি বুথ, ডিজিটাল রেমিট্যান্স ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সরাসরি প্রদর্শনী পরিদর্শন করেন।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ উৎসব রাত ৮টায় সাংস্কৃতিক পরিবেশনা ও বাউল গানের মধ্য দিয়ে শেষ হয়। আয়োজিত মেলায় ২০টি স্টলে বিভিন্ন সরকারি, এনজিও ও উদ্যোক্তারা অংশ নেয়।

দৈনিক ফেনী

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

‘প্রবাসীদের উপার্জিত অর্থের সঠিক ব্যবহার করতে হবে’

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x