ফেনী    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

এবার ট্রাঙ্ক রোডে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ছবি: এআই দ্বারা তৈরি/ দৈনিক ফেনী

ফেনী শহরের ট্রাঙ্ক রোড এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার সময় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ট্রাংক রোডের বাঁশপাড়া ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম শ্যামল কুমার দাস (৪০)। তিনি জেল রোডের পিটিআই গেটসংলগ্ন এলাকায় অ্যাকুরিয়ামের ব্যবসা করেন। তিনি পূর্ব উকিলপাড়ার বাসিন্দা। 

এ ঘটনায় ভুক্তভোগী শ্যামলের বাবা তপন কুমার দাস বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনী মডেল থানায় অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন শ্যামল। রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বাসপাড়া ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে একটি টমটমে থাকা ২-৩ জন ব্যক্তি তার পথরোধ করে মোটরসাইকেলের চাবি নিতে চান।

শ্যামল চাবি দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে জখম করে।

শ্যামলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

এদিকে শহরের অন্যতম ব্যস্ত এলাকা ট্রাঙ্ক রোডে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে রাতে গুরুত্বপূর্ণ সড়কে চলাচলকারী ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগীর বাবা তপন কুমার দাস দৈনিক ফেনীকে বলেন, এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার ছেলে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে মোটরসাইকেলের চাবি দিতে বলেন। সে চাবি দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে ছুরি দিয়ে আঘাত করে জখম করে। পরে তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং ক্ষতস্থানে সেলাই করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে এসেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক ফেনী

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

এবার ট্রাঙ্ক রোডে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x