ফেনী    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে বিক্ষোভে জামায়াত নেতাদের হুশিয়ারি

‘ষড়যন্ত্র হলে কঠিন জবাব দেওয়া হবে’

‘ষড়যন্ত্র হলে কঠিন জবাব দেওয়া হবে’

ফেনীসহ সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী জেলা জামায়াতের আয়োজনে শহরের ট্রাংক রোডের বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে মিছিলে জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুফ, জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুর রহিম, সহ-সেক্রেটারি জামাল উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. ইলিয়াস, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সদর আমির মাওলানা নাদেরুজ্জামানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদীদের চেহারা দেখতে চায় না। নিষিদ্ধ ওই সংগঠনের নেতাকর্মীদের যেখানেই পাওয়া যাবে, বাংলাদেশের সচেতন জনগণ তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে দ্বিধা করবে না। বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তার কঠিন জবাব দেওয়া হবে।

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, যারা দেশের জনগণের বুকে গুলি করতে পারে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার জনগণ দেবে না।

দৈনিক ফেনী

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

‘ষড়যন্ত্র হলে কঠিন জবাব দেওয়া হবে’

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
‘ষড়যন্ত্র হলে কঠিন জবাব দেওয়া হবে’
0:00 0:00
1.0x