ফেনী    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে মোটরসাইকেলের ধাক্কায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খোদেজা, লাপাত্তা চালক

পরশুরামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন খোদেজা আক্তার (৫৫)। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর গ্রামের রাবার বাগানসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। খোদেজা আক্তার ওই গ্রামের নুর ইসলামের স্ত্রী। এ ঘটনার পর পালিয়ে যান ওই মোটরসাইকেল চালক।

স্বজনরা জানান, শুক্রবার বিকেলে প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে রাবার বাগানের দিক থেকে আসা বেপরোয়া গতির ‘ফেনী-ল ১১-৪৪৮০’ নম্বরের একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন তিনি। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চমেকে আইসিইউতে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।

খোদেজার ননদ জাহিদা আক্তার জানান, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। স্বজনরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয় : সড়ক দুর্ঘটনা পরশুরাম মোটরসাইকেল

দৈনিক ফেনী

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পরশুরামে মোটরসাইকেলের ধাক্কায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খোদেজা, লাপাত্তা চালক

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পরশুরামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন খোদেজা আক্তার (৫৫)। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর গ্রামের রাবার বাগানসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। খোদেজা আক্তার ওই গ্রামের নুর ইসলামের স্ত্রী। এ ঘটনার পর পালিয়ে যান ওই মোটরসাইকেল চালক।

স্বজনরা জানান, শুক্রবার বিকেলে প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে রাবার বাগানের দিক থেকে আসা বেপরোয়া গতির ‘ফেনী-ল ১১-৪৪৮০’ নম্বরের একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন তিনি। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চমেকে আইসিইউতে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।

খোদেজার ননদ জাহিদা আক্তার জানান, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। স্বজনরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x