ফেনী    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

নিষিদ্ধ আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিষিদ্ধ আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদ জানিয়ে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মিজান রোড, কলেজ রোড, ট্যাংক রোড, জিরো পয়েন্ট ও বড় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান মুজিব ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন।

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, যারা সংগ্রাম করছে, সবাইকে আগামী পাঁচ বছরও সংগ্রাম করতে হবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে। পাশাপাশি আরও একটি বাহিনী আছে, গুপ্ত বাহিনী, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা অতীতেও রাজপথে ছিলাম, এখনো রাজপথে থেকে দেশকে রক্ষা করতে কাজ করে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল ও আলী মনসুর সুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোবায়ের হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

দৈনিক ফেনী

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x