ফেনী    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ডিএনসির মাদকবিরোধী অভিযান

লালপোলে ৬ জনের কারাদণ্ড

লালপোলে ৬ জনের কারাদণ্ড

ফেনীতে মাদকবিরোধী অভিযানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর)  লালপোল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে মাদকসহ ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফেনী সদর উপজেলার বেতাগাঁও বটতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. আশরাফুল হোসেন সাইম (১৯)। তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাঁচগাছিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. আবুল কালাম (৫৯)। তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ধলিয়া বাঁশতলা এলাকার মৃত অখিল মিয়ার ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন (২৬)। তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।বালিগাঁও ইউনিয়নের আলমগীর হোসেনের ছেলে রমজান আলী (১৯)। তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাঁচগাছিয়ার বিরোলী এলাকার মোহাম্মদ বেলাল হোসেনের ছেলে আরমান হোসেন (২০)। তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তুলাতুলি ভূঁইয়া বাড়ি এলাকার মৃত জাকির হোসেনের ছেলে শ্রাবণ উদ্দিন (২৪)। তাকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দৈনিক ফেনী

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

লালপোলে ৬ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
লালপোলে ৬ জনের কারাদণ্ড
0:00 0:00
1.0x