ফেনী    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

অংশ নিচ্ছে ৩য় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে

ফেনীর গণ্ডি ছাড়িয়ে ঢাকায় ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ৩য় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবার অংশ নিতে যাচ্ছে ফেনীর স্বনামধন্য ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে টুর্নামেন্টে অংশ নিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছে ক্লাবটি।

এ সময়ে দলের ম্যানেজার ও ক্লাব প্রতিনিধি কামরুল হাসান রানা, অফিসিয়াল হাবিবুর রহমান রানাসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

ক্লাব সূত্রে জানা গেছে, এ টুর্নামেন্ট ঘিরে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের মাঝে ব্যপক উৎসাহ তৈরি হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ফেনীর ক্রিকেটারদের সরাসরি ঢাকার টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ৭০ দল নিয়ে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে ফাইনালে উত্তীর্ণ দুটি দল পরবর্তীতে ঢাকা ৩য় বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবে। স্থানীয় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে ক্লাব কর্তৃপক্ষ। উল্লেখ্য, ফেনী ১ম বিভাগ ক্রিকেট লীগে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি।

দৈনিক ফেনী

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফেনীর গণ্ডি ছাড়িয়ে ঢাকায় ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x