ফেনী    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলের অভিযোগ, স্থানীয়দের প্রতিবাদ

ছবি: দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান মক্তবের জন্য ওয়াকফ করা জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নুর মোহাম্মদ জাকের হায়দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় লোকজন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। একই অভিযোগে তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলার পশ্চিম ছাগলনাইয়া (মধ্যম ব্লক) আফজল মুন্সি বাড়ির সামনের জামে মসজিদের মক্তবের নামে ওয়াকফ করা জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করছেন জাকের হায়দার। এতে পুকুরের ঘাটে যাওয়ার চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় মক্তবের শিক্ষার্থীদের অজু করা এবং স্থানীয় লোকজনের গোসলসহ প্রয়োজনীয় কাজে সমস্যা হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মক্তবের নামে ওয়াকফ করা ওই জায়গায় থাকা পুকুরের ঘাটটি কয়েক যুগ ধরে শিক্ষার্থী ও আশপাশের কয়েকটি বাড়ির লোকজন গোসলসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে আসছেন। সীমানাপ্রাচীর নির্মাণের কারণে ঘাটে যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা সমস্যায় পড়েছেন।

স্থানীয় তৌহিদুল ইসলাম শাকিল অভিযোগ করেন, নুর মোহাম্মদ জাকের হায়দার স্থানীয় যুবলীগের সদস্য। তিনি মক্তবের জায়গা দখলের চেষ্টা করেছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।

জিকু চৌধুরী বলেন, জাকের হায়দারের ভয়ে অনেকে প্রতিবাদ করেন না। তিনি এবার ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি শহিদ উল্লাহ বলেন, মক্তবের জায়গায় স্থাপনা নির্মাণের চেষ্টা করা ঠিক হয়নি। তিনি দ্রুত নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী সরিয়ে নেওয়ার দাবি জানান।

মানবাধিকারকর্মী এম জি কিবরিয়া মজুমদার বলেন, মক্তবের জায়গা দখলের অভিযোগে জাকের হায়দারের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।

ফারহানা আক্তার পলি বলেন, জাকের হায়দার মানুষের কাছে ক্ষমা চেয়ে দ্রুত নির্মাণসামগ্রী সরিয়ে না নিলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে স্থানীয়রা।

স্থানীয় আকবর হোসেন ভূঁইয়া মজনুর সভাপতিত্বে এবং হেদায়েত হোসেন চৌধুরী পপিনের সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে জায়গা দখলের অভিযোগে নুর মোহাম্মদ জাকের হায়দারের বিরুদ্ধে হেদায়েত হোসেন চৌধুরী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে নুর মোহাম্মদ জাকের হায়দার বলেন, তিনি তাদের জায়গায় সীমানাপ্রাচীর ও স্থাপনা নির্মাণ করছেন।

ছাগলনাইয়া থানার এএসআই আলতাব হোসেন বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে যা দেখেছেন, তা অমানবিক। বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

দৈনিক ফেনী

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ছাগলনাইয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলের অভিযোগ, স্থানীয়দের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x