ফেনী    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

মডেল থানার উদ্যোগ

মাদক ও কিশোর গ্যাংবিরোধী বার্তা নিয়ে ফেনীতে কমিউনিটি পুলিশ কাবাডি

ছবি: সংগৃহীত

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে ফেনী মডেল থানার উদ্যোগে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফেনী পৌরসভার শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দলগুলো প্রতিযোগিতামূলক কাবাডি খেলায় অংশ নেয়।

প্রতিযোগিতায় বালিগাঁও ইউনিয়নকে পরাজিত করে লেমুয়া ইউনিয়ন দল চূড়ান্ত পর্বে বিজয়ী হয়। বিজয়ী লেমুয়া ইউনিয়ন দল পরবর্তীতে অনুষ্ঠিতব্য ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।

খেলায় ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশের নেতৃত্বে থানার বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এ বাছাই পর্বের খেলা পরিচালনা করেন আব্দুল কাদের, ওমর ফারুক ও রফিকুল ইসলাম।

দৈনিক ফেনী

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মাদক ও কিশোর গ্যাংবিরোধী বার্তা নিয়ে ফেনীতে কমিউনিটি পুলিশ কাবাডি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x