ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বাজারে ১৪টি ব্র্যান্ডের যেসব পণ্য কিনবেন না

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাজারে ১৪টি ব্র্যান্ডের যেসব পণ্য কিনবেন না

২৩ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

বাজারে ১৪টি ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের মানসনদ বা লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি এসব পণ্য বিক্রি, মজুত ও বিজ্ঞাপন প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছে।

বিএসটিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিদর্শন দলের মাধ্যমে খোলাবাজার থেকে বিভিন্ন পণ্যের নমুনা ক্রয় করে পরীক্ষা করা হয়। এতে ১৩টি কোম্পানির ১৪টি ব্র্যান্ডের পণ্যে অত্যন্ত নিম্নমানের উপকরণ পাওয়া যায়। তাই এসব পণ্যের মান সনদ বা সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স বাতিল করা হয়।

পণ্যগুলো হলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ফার্ম ফ্রেশ ব্র্যান্ডের ঘি, শক্তি এডিবল (প্রা.) লিমিটেডের শক্তি ও কিচেনা ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল, এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের সেফ ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল, বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির উট ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, জনতা সল্ট মিলের নজরুল ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, জে কে ফুড প্রডাক্টসের মদিনা লাচ্ছা সেমাই, মডার্ন কসমেটিকস অ্যান্ড হারবাল ইন্ডাস্ট্রিজের মডার্ন স্কিন ক্রিম, জি এম কেমিক্যাল ওয়ার্কসের জিএম স্কিন ক্রিম, নিউ চট্টলা প্রা. লিমিটেডের এরাবিয়ান স্পেশাল ঘি, রেভেন ফুড কোম্পানির রেভেন লাচ্ছা সেমাই, খাজানা মিঠাই লিমিটেডের খাজানা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর, প্রমি এগ্রো ফুডের প্রমি হলুদের গুঁড়া এবং ইফাদ সল্ট অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের ইফাদ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ।

বিএসটিআই জানায়, নতুনভাবে লাইসেন্স গ্রহণের আগে সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতারা এসব পণ্য বিক্রি, বিতরণ, সংরক্ষণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করতে পারবে না।

বিএসটিআই ভোক্তাদেরও এসব পণ্য কেনা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাজারে ১৪টি ব্র্যান্ডের যেসব পণ্য কিনবেন না

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x