ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট

১১ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবির স্বাক্ষর সম্বলিত ৫০ টাকার নতুন নোট আসছে বাজারে। আগামী ১৫ই ডিসেম্বর (রোববার) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে নতুন এই নোট। এরপর বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

বুধবার (১১ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট দুটির রংয়ের মধ্যে ক্ষীণ সংশ্লেষ থাকায় জনসাধারণের সুবিধার্থে লালচে কমলা রংয়ে বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবির এর স্বাক্ষর সম্বলিত ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন অপরিবর্তিত রয়েছে।

লালচে কমলা রং ব্যতীত প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ২টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন রংয়ে মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে বলে জানানো হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট
0:00 0:00
1.0x