ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বিবিএসএ'র সভাপতি হলেন ফেনীর কৃতি সন্তান মিজানুর রহমান

বাংলাদেশ বাঙ্কার সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের (বিবিএসএ) সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন ফেনীর কৃতি সন্তান স্বনামধন্য পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার।

সংগঠনটির একটি সূত্র জানায়, দ্বি-বার্ষিক নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছে। এর আগে ২০১৮ সালে সংগঠনের প্রথম দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাঙ্কার ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি হিসেবে তৃতীয় মেয়াদে একই পদে দায়িত্ব পালন করছেন।

মিজানুর রহমান মজুমদারের পৈত্রিক বাড়ি ছাগলনাইয়ার যশপুরে। ব্যবসায় সফলতার পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ এ কৃতি শিক্ষার্থী নিজ বিভাগ পাবলিক এডমিনিস্ট্রেশন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব ফেনী’র আজীবন সদস্য।

অনলাইন মিডিয়া বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) সম্পাদক মিজানুর রহমান মজুমদার করোনা মহামারিতে ফেনীর বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন।

সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একাধিক কলেজ, স্কুল, মাদরাসার গভর্ণিং বডিতে দায়িত্বশীল পদে রয়েছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিবিএসএ'র সভাপতি হলেন ফেনীর কৃতি সন্তান মিজানুর রহমান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x